বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

মোহাম্মদপুরে ইন্টারনেট অফিসে হামলা-লুটপাটের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৪:৫৩ পিএম

শেয়ার করুন:

D
মোহাম্মদপুরে ‘ডট ইন্টারনেট’ অফিসে সন্ত্রাসী হামলার দৃশ্য। ছবি- সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় একটি ইন্টারনেট অফিসে ঢুকে হামলা ও লুটপাটের ঘটনায় প্রতিষ্ঠানটির করপোরেট কো-অর্ডিনেটর অফিসার সগীর হোসেন আসিফ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন।

‎এর আগে মঙ্গলবার (৯ জুন) রাত পৌনে ৯টায় লালমাটিয়ার সিটি হাসপাতাল গলিতে ‘ডট ইন্টারনেট’ নামের প্রতিষ্ঠানটিতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

‎হামলার ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাস্ক পরিহিত অবস্থায় সাতজন অফিসে প্রবেশ করে। প্রথমে তারা একাউন্ট শাখায় যায়। সেখানে গ্রাহকের সঙ্গে কথা বলা অবস্থায় অ্যাকাউন্ট ম্যানেজার ইব্রাহিম হাওলাদারকে মারধর করা হয়। 

এ সময় হামলাকারীরা বলে, মিঠু (মিঠু হাওলাদার) ও প্রদীপ (প্রদীপ ঢালী) কই। বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কিভাবে ব্যবসা করিস সেটা দেখবো। পুরো ঘটনা আবার পাশের একজন ভিডিও কলে বাইরের কাউকে দেখাতে যাচ্ছিলো। একই সময়ে অফিসে আসার কারণ জানতে চাওয়ায় প্রতিষ্ঠানটির ইলেকট্রিশিয়ান জালালকেও মারধর করা হয়। পরে সবাইকে অফিস থেকে বের করে দেয়।


বিজ্ঞাপন


2

‎এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ডট ইন্টারনেট অফিসে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আমরা মামলা নিয়েছি। জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।

‎এদিকে মামলার এজাহার সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানার  লালমাটিয়া ই-ব্লকের একটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত প্রতিষ্ঠানটির অফিসে ২০-২৫ জনের একটি দল মাস্ক পরা অবস্থায় জোরপূর্বক প্রবেশ করে। পরে কর্মীদের মারধর করে প্রতিষ্ঠানটির মালিক প্রদীপ ঢালী এবং সিটিও মো. মিঠু হাওলাদারকে খুঁজতে থাকে।

‎সে সময় অফিসে উপস্থিত অ্যাকাউন্ট ম্যানেজার মো. ইব্রাহিম হাওলাদার এবং ইলেকট্রিশিয়ান মো. জালাল তাদের আসার কারণ জানতে চাইলে দুর্বৃত্তরা উত্তেজিত হয়ে তাদের এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে তারা শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং পরবর্তীতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

‎অভিযোগ, হামলাকারীরা অফিস থেকে একটি সিপিইউ, একটি ওয়াইফাই রাউটার এবং একটি মোবাইল ফোন চুরি করে, যার আনুমানিক মূল্য ২ লাখ ২৩ হাজার ৫০০ টাকা। যাওয়ার সময় তারা স্টাফদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়।

‎একেএস/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর