মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

স্থানীয় নির্বাচনের আইন-বিধি চূড়ান্তে আগামী সপ্তাহে কমিশন সভা ইসির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ০৭:৪৮ পিএম

শেয়ার করুন:

স্থানীয় নির্বাচনের আইন-বিধি চূড়ান্তে আগামী সপ্তাহে কমিশন সভা ইসির
নির্বাচন কমিশন (ইসি)। ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংশোধন ও চূড়ান্ত করতে আগামী সপ্তাহে কমিশন সভা করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৯ জুন) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।


বিজ্ঞাপন


জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কমিশন সভার সময় চূড়ান্ত করবেন। ইতিমধ্যে ইসির আইন-বিধি সংশোধন সংক্রান্ত কমিটি বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে।

বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আগামী সপ্তাহের মধ্যেই কমিশন সভা অনুষ্ঠিত হতে পারে। আইন যেভাবে পরিবর্তন হয়েছে, তার ধারাবাহিকতায় বিধিমালায় সংশোধন আনা হবে।

তিনি আরও বলেন, আগামী অক্টোবরের শেষে ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা ইসির রয়েছে। তবে সরকার থেকে এখনো এ বিষয়ে কোনো ধরনের নির্দেশনা নির্বাচন কমিশন পায়নি।

এমএইচএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর