সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

পুশ-ইন বন্ধে ভারতকে ১২–১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০৬:১৯ পিএম

শেয়ার করুন:

Shama Wabyed dmail
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। -ফাইল ছবি

ভারত থেকে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) ঘটনা বন্ধে বাংলাদেশ সরকার ভারতকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।


বিজ্ঞাপন


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘আমাদের যখন কোন নাগরিক ইল্লিগ্যালি (অবৈধ) কোনো দেশে যায় তাকে নাগরিকত্ব যাচাই-বাছাই করে ফেরত আনার একটা প্রক্রিয়া আছে। একটা মেকানিজম আছে যেটা বাংলাদেশও ফলো করে বাংলাদেশের জায়গা থেকে, ভারত ফলো করে ভারতের জায়গা থেকে।’

তিনি জানান, অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব যাচাই করে ফেরত আনার বিষয়ে দুই দেশেরই প্রক্রিয়া রয়েছে।

পুশ-ইনের মাধ্যমে কাউকে বাংলাদেশে ঠেলে দেওয়া গ্রহণযোগ্য না বলে উল্লেখ করেন তিনি। শামা ওবায়েদ বলেন, ‘সেই মেকানিজমটা ফলো করে এই পুশ-ইন প্রক্রিয়ার মাধ্যমে কাউকে ঠেলে দেওয়া হয় সেইটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য না। ইতোমধ্যেই আমরা ১২ থেকে ১৩টা চিঠি দিয়েছি দিল্লিকে। ভারতে চিঠি দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে।’


বিজ্ঞাপন


পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের সীমান্তে বিজিবি সজাগ আছে এবং কোনোভাবেই আমরা এটা অ্যালাউ করছি না।

যদি বাংলাদেশি কোন নাগরিক ভারতে অবস্থান করে যাকে ফেরত আনতে হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যেই চেন্নাই থেকে ৩৪ জন নাগরিককে ফেরত আনা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে যদি ভারতীয় কোনো ইলিগ্যাল (অবৈধ) সিটিজেন থাকে বা ভারতে যদি বাংলাদেশের কোনো ইলিগ্যাল সিটিজেন থাকে, তাদেরকে ফেরত আনাটা আমাদের ভারতীয়দের ফেরত দেওয়ার একটি মেকানিজম বিদ্যমান আছে।’

তিনি আরও বলেন, ‘সেই বিদ্যমান মেকানিজমটা, ডিপ্লোমেসিটা অবলম্বন করেই ভারতকে আমাদের সঙ্গে কাজ করতে হবে এবং কথা বলতে হবে এবং বাংলাদেশও সেটা করবে। আমরা যতরকম ডিপ্লোমেটিক নর্ম আছে আমরা সেটা ফলো করছি।’

যখনই পুশ-ইনের ঘটনার রিপোর্ট আসছে তখনই বাংলাদেশ ভারতকে চিঠি দিচ্ছে বলেও জানান তিনি। একইসঙ্গে ভারত সরকার যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে সমস্যার সমাধান করবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘আমরা আশা করবো ভারত সরকার এটা সিরিয়াসলি নিবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে, যথাযথ মেকানিজম এবং ডিপ্লোমেসির মাধ্যমে এই কাজটি তারা সমাধান করবে। কোনোভাবেই এই পুশ-ইনের মাধ্যমে যদি তারা করে তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য ভালো হবে না।’
এমআই

এদিকে সোমবার থেকে ভারতের নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে চার দিনব্যাপী ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে অবৈধ পুশ-ইন, সীমান্তে বাংলাদেশি হত্যা এবং সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হবে বলে জানিয়েছে বিজিবি।

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর