মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হলে আবেদনকারীকে ৩০ দিনের মধ্যে ভিসা বন্ড পরিশোধ করতে হবে। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নিজ দেশে ফিরে এলে বন্ডের অর্থ ফেরত পাওয়া যাবে।
সোমবার (৮ জুন) বাংলাদেশে নিযুক্ত ঢাকার মার্কিন দূতাবাসের এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম কীভাবে কাজ করে:
১. ভিসা ইন্টারভিউয়ের পর যোগ্য হলে কনসুলার কর্মকর্তা pay.gov–এর সরাসরি লিংকসহ পরিশোধের নির্দেশনা দেবেন।
২. ৩০ দিনের মধ্যে বন্ড পরিশোধ করতে হবে।
৩. সর্বোচ্চ ৩ মাস মেয়াদি, একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা দেওয়া হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতে যেসব সমস্যার মুখোমুখি প্রবাসী বাংলাদেশিরা
৪. নির্ধারিত কিছু পোর্ট অব এন্ট্রি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে।
৫. দেশে ফিরে আসার পর ভিসার সব শর্ত পূরণ হলে বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং অর্থ ফেরত দেওয়া হবে (শর্তের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে কাজ না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফেরা)।

উল্লেখ্য, বাংলাদেশসহ ৩৮টি দেশের নাগরিকদের বি-১ (ব্যবসায়িক) ও বি-২ (পর্যটন) ভিসার ক্ষেত্রে এই বন্ড প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে ন্যূনতম ৫ হাজার ডলার থেকে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে।
এসএইচ/এআর




