সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

পুশ-ইন ঠেকাতে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপি মোতায়েন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০১:৩০ পিএম

শেয়ার করুন:

পুশ-ইন ঠেকাতে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপি মোতায়েন
ফাইল ছবি।

ভারতের পুশ ইন ঠেকাতে কয়েকদিন ধরে সীমান্ত এলাকার বাসিন্দাদের নিয়ে পাহারার কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এবার তাদের সঙ্গে যুক্ত হচ্ছে আনসার সদস্যরা।

দেশের ১১ জেলায় সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সঙ্গে যুক্ত হয়ে আনসার ও ভিডিপি সদস্যরা কাজ শুরু করছেন।


বিজ্ঞাপন


সীমান্তবর্তী জেলাগুলো হচ্ছে-চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর ও খাগড়াছড়ি। এসব জেলায় উপজেলা, থানা আনসার এবং ভিডিপি-টিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সোমবার (৮ জুন) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (গণসংযোগ) মো. আশিকউজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।

আনসারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তাগত চাহিদার প্রেক্ষাপটে আনসার-ভিডিপি সদস্যরা বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছেন। এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল সরবরাহের লক্ষ্যে আনসার ব্যাটালিয়নের সদস্যদেরও প্রস্তুত ও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

আনসার-ভিডিপির এই সম্পৃক্ততা জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরো শক্তিশালী করার পাশাপাশি বিজিবির কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখছে বলে জানিয়েছে বাহিনীটি।


বিজ্ঞাপন


একই সঙ্গে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত ও টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠছে বলেও উল্লেখ করা হয়।

বিজিবি’র সঙ্গে ২০২৫ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সীমান্ত এলাকায় আনসার ও ভিডিপি সদস্যদের সম্পৃক্ত করা হয়েছে।

এমআইকে/এমআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর