রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

ফুটপাত দখলমুক্ত করতে গুলশানে অভিযান, অর্ধশতাধিক দোকান উচ্ছেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০৮:২৯ পিএম

শেয়ার করুন:

গুলশানে ফুটপাত দখল করে বসানো অর্ধশতাধিক দোকান উচ্ছেদ
গুলশানে ফুটপাত দখল করে বসানো অর্ধশতাধিক দোকান উচ্ছেদ। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান-২ কাঁচাবাজার এলাকায় ফুটপাত দখল করে বসানো অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রোববার (৭ জুন) ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব দোকান উচ্ছেদ করা হয়।


বিজ্ঞাপন


ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমানের নেতৃত্বে ফুটপাত দখলমুক্ত করতে আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গুলশান-২ কাঁচাবাজার ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৫০টির বেশি অবৈধ দোকান অপসারণ করা হয়েছে।

তিনি আরও জানান, পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত দখলমুক্ত রাখার লক্ষ্যে ডিএনসিসির অভিযান অব্যাহত থাকবে।

এএম/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর