রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি, মৃত্যু ৪৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০১:৫৯ পিএম

শেয়ার করুন:

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি, মৃত্যু ৪৮

পবিত্র হজ পালন শেষে শনিবার পর্যন্ত ৩৭ হাজার ৪৩৫ জন হাজি দেশে ফিরেছেন। দেশটির বিভিন্ন হাসপাতালে মারা গেছেন ৪৮ জন।

রোববার (৭ জুন) আরও ৯টি ফ্লাইটে ৩ হাজার ৬৪৬ জন হাজির দেশে ফেরার কথা রয়েছে। এর মধ্য দিয়ে মোট হাজিদের অর্ধেকেরও বেশি দেশে পৌঁছে যাবেন। অবশিষ্ট হাজিরা নির্ধারিত ফ্লাইট সূচি অনুযায়ী পর্যায়ক্রমে দেশে ফিরবেন। চলতি বছরে হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।


বিজ্ঞাপন


দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অনেক হাজি। তারা হজ পালনকালের নানা অভিজ্ঞতা ও অনুভূতির কথা তুলে ধরেছেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাজিরা সৌদি আরবের সার্বিক হজ ব্যবস্থাপনার প্রশংসা করেছেন। সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীরা এ ব্যবস্থার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে অন্যদেরও সরকারি মাধ্যমে হজ পালনের পরামর্শ দিয়েছেন।

শনিবার পর্যন্ত মক্কা ও মদিনায় বাংলাদেশ হজ মিশনের মেডিকেল সেন্টার থেকে ৫৮ হাজার ৪৯টি স্বয়ংক্রিয় ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। এ ছাড়া সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন ৩৯৮ জন হাজি। বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন হাজি।

এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। অন্যদিকে ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে ৩০ মে থেকে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

এম/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর