দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে তিন দিনের সরকারি সফরে রাশিয়া গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
রোববার (৭ জুন) সকালে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। সূচি অনুযায়ী, আগামী ৯ জুন সফর শেষে দেশের ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।
এর আগে গত বৃহস্পতিবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান সহযোগিতাকে আরও এগিয়ে নিতে তারা আগ্রহী। সেই লক্ষ্যেই ৭ থেকে ৯ জুন পর্যন্ত খলিলুর রহমানের মস্কো সফরের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন
সম্পর্ক উন্নয়নে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ ও তুরস্কের
মন্ত্রিত্ব রেখেই জাতিসংঘের দায়িত্বে খলিলুর রহমান
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, সফরকালে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষ করে আসন্ন ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন সামনে রেখে বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময়কে গুরুত্ব দেওয়া হবে।
বিজ্ঞাপন
বিবৃতিতে খলিলুর রহমানকে একজন অভিজ্ঞ, বাস্তববাদী ও আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত কূটনীতিক হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে বহুপাক্ষিক কূটনীতি, আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং বৈশ্বিক শাসনব্যবস্থা সম্পর্কে তার গভীর জ্ঞান বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলেও মন্তব্য করা হয়েছে।
রাশিয়া আরও জানিয়েছে, বৈশ্বিক দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় দেশগুলোর স্বার্থ রক্ষায় উদ্যোগ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে গতি আনা, জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যকারিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংকট মোকাবিলায় জাতিসংঘের সমন্বয়মূলক ভূমিকা জোরদারের প্রচেষ্টাকে তারা ইতিবাচকভাবে দেখছে।
জেবি




