রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

বিকেলে বসছে সংসদের বাজেট অধিবেশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০৭:২৬ এএম

শেয়ার করুন:

Sangsad
এই অধিবেশন দীর্ঘ হতে পারে। (ফাইল ছবি)

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ রোববার (৭ জুন) থেকে শুরু হচ্ছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে সংসদের প্রথম বাজেট অধিবেশন।


বিজ্ঞাপন


ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন হিসেবে এই অধিবেশন আজ বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হবে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করবেন।

এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এ অধিবেশন আহ্বান করেন।

আরও পড়ুন

১১ জুন বাজেট পেশ, ১৫ জুন সম্পূরক বাজেট পাস

সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয়। অধিবেশন কত দিন চলবে, তা অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের কার্য–উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, অধিবেশনে প্রথম দিনের কার্যসূচির মধ্যে রয়েছে অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোক প্রস্তাব, প্রশ্নোত্তর, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আর্কষণের নোটিশ নিষ্পত্তি। এ ছাড়া সম্প্রতি জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে সুপারিশ দিতে গঠিত বিশেষ কমিটি আজ সংসদে তাদের প্রতিবেদন দেবে।

য়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস করা হয়।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর