রাজধানীর মিরপুর এলাকায় হেরোইন ও ইয়াবাসহ বিএনপির এক ওয়ার্ড নেতাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম ফাইয়াজ মুন্না।
শনিবার (৬ জুন) রাতে মিরপুরের সাংবাদিক কলোনির সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় সেখানে অনেক লোকজন জড়ো হন। পরে দ্রুত তাকে গাড়িতে তুলে নিয়ে যায় ডিবি।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছে মিরপুর বিভাগের ডিবির একটি সূত্র।
সূত্রটি জানায়, মুন্নাকে পাঁচ প্যাকেট হেরোইন ও ইয়াবাসহ আটক করা হয়েছে। আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।
এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, মুন্না পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক। শনিবার রাতে তাকে হেরোইন ও ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়েছে। তার কাছে এক হাজারটি ইয়াবা বড়ি ও ৫৫ গ্রাম হেরোইন পাওয়া গেছে।
এমআইকে/এআর




