বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে ক্রিকেট ম্যাচ আগামীকাল রোববার (৭ জুন) থেকে শুরু হচ্ছে। ফলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আশপাশে সড়ক ব্যবহারে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা রাস্তাটি সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে।
শনিবার (৬ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞাপন
ডিএমপি জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার অনুশীলন ম্যাচ আগামীকাল ৭ জুন অনুষ্ঠিত হবে। এছাড়া ১ম ওয়ানডে ম্যাচ আগামী ০৯ জুন, ২য় ওয়ানডে ম্যাচ আগামী ১১ জুন ও ৩য় ওয়ানডে ম্যাচ আগামী ১৪ জুন অনুষ্ঠিত হবে। ফলে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা রাস্তাটি সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে৷
এ কারণে সেই দিনগুলোগে সর্বসাধারণ ও যানবাহন চালকদের প্রশিকা রাস্তাটি পরিহার করে মিরপুর-১ গামী সকল যানবাহন বিকল্প রাস্তা হিসেবে প্রশিকা ক্রসিং-শিয়ালবাড়ি ক্রসিং-রাইনখোলা-ঈদগাঁহ মাঠ হয়ে মিরপুর-১ এ চলাচলের জন্য অনুরোধ করা হলো।
এই বিষয়ে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।
এমআইকে/ক.ম




