শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০৫:৪২ পিএম

শেয়ার করুন:

সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের জেরে হাসপাতাল কর্তৃপক্ষ দুই কর্মীকে অব্যাহতি দিয়েছে। 

শনিবার (৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের এইচ আর অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স পরিচালক তারিকুল ইসলাম মুকুল গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা জানান।
 
তারিকুল ইসলামের ভাষ্য, গত ২৭ মে ছয়জন নবজাতক শিশুর দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনায় ৩০ মে স্বাস্থ্যমন্ত্রী ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাসপাতাল পরিদর্শন করেন। মন্ত্রীর হাসপাতাল ত্যাগের পর বিপুল সংখ্যক সাংবাদিক হাসপাতালে প্রবেশের চেষ্টা করেন। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের স্বার্থে কর্তৃপক্ষ সাংবাদিকদের হাসপাতালে প্রবেশ নিবৃত্ত করার চেষ্টা করেন। 


বিজ্ঞাপন


হাসপাতালের কর্মীদের সঙ্গে সাংবাদিকদের কথার একপর্যায়ে জনৈক সাংবাদিক হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীদের ঝাড়ুদার সম্বোধন করলে কর্মীরা অপমাণিত বোধ করে উত্তেজিত হয়ে পড়েন এবং সাংবাদিকদের হাসপাতাল ত্যাগের অনুরোধ করেন। এ সময় উপস্থিত হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হাসপাতালের কর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করেন। 

উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ ওই দিনই দুঃখ প্রকাশ করে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে এবং তদন্ত করে দুজন কর্মীকে দোষী সাব্যস্ত করে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে। অব্যাহতিপ্রাপ্ত কর্মীদের সামাজিক মর্যাদার স্বার্থে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে।  
 
ক.ম/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর