শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

তুরাগে বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৪

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০৫:৩৩ পিএম

শেয়ার করুন:

তুরাগে বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৪
তুরাগে বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় ৪ জন গ্রেফতার। ছবি: কোলাজ

ঢাকার তুরাগ নদীতে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন এস এম সালমান (২৯), আদিব ইসলাম (১৯), জান্নাতুল ফেরদৌস মীম ওরফে আনিবা জারা (২১) ও সবুজ মিয়া (৩৫)।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, হানি ট্র্যাপে ফাঁসিয়ে বিকাশে অর্থ লেনদেনের প্রমাণপত্র এবং লুণ্ঠিত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার কক্সবাজারের কলাতলী, ঢাকার খিলক্ষেত ও টঙ্গীতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (৬ জুন) পিবিআইয়ের মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পিবিআই জানায়, গত ৩০ মে কুড়িল এলাকার বাসা থেকে বের হন লোকমান। এরপর তিনি নিখোঁজ ছিলেন। পরে তার স্ত্রী ফারজানা আক্তার দক্ষিণখান থানায় একটি মামলা করেন। ওই মামলার সূত্র ধরে তদন্ত শুরু করে পিবিআই।

এর আগে ১ মে দক্ষিণখান থানা ও নৌ পুলিশের তথ্যের ভিত্তিতে তুরাগ নদী থেকে লোকমানের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার পরিচয় শনাক্ত করা হয়। এরপর ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে পিবিআই।


বিজ্ঞাপন


পিবিআইয়ের তদন্তকারী এসআই জাকারিয়া আলম জানান, নিহত ব্যক্তিকে হত্যার আগে একটি বাসায় ডেকে নেওয়া হয়। পরে তারা তার কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর তাকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে বস্তাবন্দী করে তুরাগ নদীতে ফেলে দেওয়া হয়।

এমআইকে/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর