ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নাগরিকদের সব ধরনের সেবা নিশ্চিত করতে ‘দক্ষিণের জানালা’ নামে একটি নাগরিক প্ল্যাটফর্ম চালু করেছে। এ উপলক্ষে ‘নাগরিক ভাবনা ও করণীয়’ শীর্ষক একটি সেমিনারও অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ১০টায় রাজধানীর পুরানা পল্টনের ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাগরিক প্ল্যাটফর্ম ‘দক্ষিণের জানালা’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।
সেমিনারে নগর ব্যবস্থাপনা, নাগরিক অংশগ্রহণ, সুশাসন ও টেকসই নগর উন্নয়নে জনগণের ভূমিকা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে ‘দক্ষিণের জানালা’ প্ল্যাটফর্মের মাধ্যমে নগরবাসীর মতামত, পরামর্শ ও অংশগ্রহণমূলক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
একেএস/এআর




