শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ১১:৪৮ পিএম

শেয়ার করুন:

শাহজালাল বিমানবন্দরে আগুন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ৯ নম্বর গেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের লিডার শফিক জানান, রাত ১১:২৪ মিনিটে বিমানবন্দরের ৯ নম্বর গেটের সামনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের চার ইউনিট মিলে ১১:৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। 


বিজ্ঞাপন


তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানাতে পারেননি ফায়ারের এই কর্মকর্তা। এছাড়াও প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়টিও নিরূপন করা যায়নি।

এরআগে ২০২৫ সালের ১৮ অক্টোবর দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এটি ছিল বিমানবন্দরের ইতিহাসের সবচেয়ে বড় আগুন। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের প্রায় ৭ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কার্গোতে থাকা শত শত কোটি টাকার আমদানি পণ্য পুড়ে ছাই হয়ে যায়।

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর