শুক্রবার, ৫ জুন, ২০২৬, ঢাকা

গুলশানে স্পা সেন্টার থেকে ১৩ নারীসহ আটক ২৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ০২:৫৮ পিএম

শেয়ার করুন:

গুলশান থানা পুলিশ
গুলশানে স্পা সেন্টার থেকে নারীসহ আটক ২৮

‎রাজধানীর গুলশান এলাকায় স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে গুলশান থানা পুলিশ। এ সময় ১৩ জন নারী ও ১৫ জন পুরুষসহ মোট ২৮ জনকে আটক করা হয়।

‎বৃহস্পতিবার (৪ জুন) গুলশান-২ এলাকায় দুটি স্পা সেন্টারে এ অভিযান চালানো হয়।

‎গ্রেফতাররা হলেন— মোর্শেদ আলম, কায়কোবাদ সরকার, রমজান ভুইয়া, মেহেদী হাসান, তারভীর আলম, মাহফুজ কামাল স্বাধীন, মনিরুল ইসলাম মুন্না, মো. হাসান, বাবুল হোসেন, মো. মোস্তফা, পরিতোষ শীল, মো. শোহান, রফিকুল ইসলাম রানা, জহিরুল ইসলাম, মো. আরিফুল ইসলাম, খাদিজা ইসলাম শান্তা, ফাহিমা সুলতানা, রত্না আক্তার, মাহিমা আক্তার, ফারজানা আমিন, রোকসানা আক্তার, মায়া আক্তার, ফারিয়া ইসলাম, ইসরাত জাহান জয়া, রুবিনা আক্তার, তাহিয়া ইসলাম, ময়না ও মাহমুদা আক্তার।

‎পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র রাজধানীর অভিজাত এলাকায় কয়েকটি স্পা সেন্টার পরিচালনা করে আসছিল। এসব প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা ও সৌন্দর্যচর্চার আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগ ছিল। স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের পক্ষ থেকেও এ বিষয়ে বিভিন্ন সময় অভিযোগ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বলেন, স্পা ব্যবসার আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, দেহব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ জুন) রাতে দুটি স্পা সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানে মোট ২৮ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

‎তিনি বলেন, রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অভিযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

‎একেএস/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর