তিন দিনের সফরে ঢাকায় এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৃহস্পতিবার (৪ জুন) রাতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
বিজ্ঞাপন
হাকান ফিদান ঢাকা সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানসহ সরকারি নীতি নির্ধারকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে তার।
তুরস্কে এক দশক ধরে জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন হাকান ফিদান। আঞ্চলিক সফরের অংশ হিসেবে তিনি ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশ আসেন।
বিএনপি সরকার গঠনের পর গত এপ্রিলে হাকান ফিদানের আমন্ত্রণে তুরস্ক সফর করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
এমআর




