বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-৩১৫ বি'র নতুন ক্যাবিনেট সেক্রেটারি শাহিন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ০১:০৬ পিএম

শেয়ার করুন:

লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-৩১৫ বি'র নতুন ক্যাবিনেট সেক্রেটারি শাহিন

স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-১, বাংলাদেশ-এর ২০২৬-২০২৭ সেবা বর্ষের জন্য ক্যাবিনেট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও সংগঠক লায়ন ড. মুহিবুল্লাহ শাহিন।

সম্প্রতি এক বর্ণিল ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


নবনির্বাচিত ক্যাবিনেট সেক্রেটারি ড. মুহিবুল্লাহ শাহিন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক ও পেশাজীবী সংগঠনের নীতিনির্ধারণী পর্যায়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। 

সংশ্লিষ্টরা আশা করছেন, তার নেতৃত্ব, দূরদর্শিতা ও সাংগঠনিক দক্ষতায় ডিস্ট্রিক্ট ৩১৫ বি-১ এর মানবিক ও সেবামূলক কার্যক্রম আরও বেগবান এবং গতিশীল হবে।

১৯১৭ সালে প্রতিষ্ঠিত লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বর্তমানে বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে প্রায় ১৪ লক্ষাধিক সক্রিয় সদস্যের মাধ্যমে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।

সংগঠনটির মূলমন্ত্র ‘We Serve’ (আমরা সেবা করি)-কে ধারণ করে ড. শাহিন আগামী এক বছর দৃষ্টি সংরক্ষণ, ক্ষুধা নিরসন, ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধি, শিশু ক্যানসার প্রতিরোধ এবং পরিবেশ সংরক্ষণের মতো বৈশ্বিক ও আঞ্চলিক মানবিক কর্মসূচিগুলোতে নেতৃত্ব দেবেন।


বিজ্ঞাপন


ড. মুহিবুল্লাহ শাহিন তার এই নতুন দায়িত্ব সুচারুভাবে পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। 

তিনি জানান, ‘আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখাই আমার মূল লক্ষ্য। লায়ন্স ইন্টারন্যাশনালের এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সমাজ সংস্কারে আরও নিবিড়ভাবে কাজ করতে চাই।’

বিইউ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর