বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

বিচারপতি আবদুর রউফ স্মারক গ্রন্থের জন্য লেখা আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ১০:২৯ পিএম

শেয়ার করুন:

বিচারপতি আবদুর রউফ স্মারক গ্রন্থের জন্য লেখা আহ্বান

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বারাকাহ ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আবদুর রউফকে স্মরণ করে স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছে বারাকাহ ফাউন্ডেশন। এ উপলক্ষে দেশ-বিদেশে তার ভক্ত, অনুরাগী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে লেখা, স্মৃতিচারণ, আলোকচিত্র ও তথ্য আহ্বান করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) এক বিবৃতিতে লেখা আহ্বান করে বারাকাহ ফাউন্ডেশন।


বিজ্ঞাপন


ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিচারপতি আবদুর রউফ কর্মজীবনে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নাগরিক সমাজের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে তিনি সর্বমহলে সমাদৃত ছিলেন। ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেন।

স্মারক গ্রন্থে প্রকাশের জন্য নির্বাচিত লেখা, স্মৃতিচারণ, গুরুত্বপূর্ণ আলোকচিত্র ও তথ্য আগামী ৯ জুনের মধ্যে জমা দিতে হবে।

লেখা ও তথ্য পাঠানোর ঠিকানা: দি বারাকাহ ফাউন্ডেশন, ১৮ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণী, মগবাজার রেলগেট, ঢাকা-১২১৭। 
এছাড়া ই-মেইল ([email protected]) অথবা হোয়াটসঅ্যাপ নম্বর ০১৩২১-১৪৩৫২৮ ও ০১৩২১-১৪৩৫২০-এও লেখা ও তথ্য পাঠানো যাবে।

এমএইচ/ক.ম/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর