বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

রাজধানীতে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ১২:৩৪ পিএম

শেয়ার করুন:

ইসরাতুল আলম কিরন
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসরাতুল আলম কিরন

‎রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসরাতুল আলম কিরনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আওয়ামী মৎস্যজীবীলীগ ঢাকা মহানগর উত্তরের জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ছিলেন।

‎মঙ্গলবার (২ জুন) রাতে অভিযান চালিয়ে খিলক্ষেত নামাপাড়া এলাকার আল আহসান প্যালেস নামক ভবন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

ইসরাতুল আলম কিরনের গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার হরিপুর গ্রামে।

‎এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন বলেন, আমরা খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদককে গ্রেফতার করেছি। এছাড়াও, তিনি মৎস্যজীবীলীগ ঢাকা মহানগর উত্তরের জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক।

‎তিনি আরও বলেন, আমরা তাকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করেছি।

‎একেএস/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর