বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

রাজধানীতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ জুন ২০২৬, ১১:৪৪ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর গোপীবাগ এলাকার একটি বাসা থেকে তানভীর হোসান শুভ নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তিনি বাংলাদেশ ব্যাংকের একজন অতিরিক্ত পরিচালক বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা জোনের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ হোসেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: অভাগা মায়ের উচ্চপদস্থ সন্তানরা কারা?

তিনি ঢাকা মেইলকে জানান, মঙ্গলবার রাতে পুলিশ খবর পায় যে গোপীবাগের একটি ফ্ল্যাটে বসবাসকারী একজন ব্যক্তি দীর্ঘ সময় ধরে কোনো সাড়া দিচ্ছেন না। পাশের ফ্ল্যাটের বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে যায় পুলিশ।

পরে পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তানভীর হোসান শুভর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

এডিসি জাহিদ হোসেন বলেন, ‘আমরা তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা থানায় আসছেন। তিনি ওই বাসায় একাই থাকতেন। তার সঙ্গে অন্য কেউ ছিলেন না। তার বাড়ি এবং অন্যান্য বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।’


বিজ্ঞাপন


আরও পড়ুন: হতভাগ্য সেই মায়ের উচ্চশিক্ষিত সন্তানদের পরিচয় প্রকাশ, নিন্দার ঝড়

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, শুভর বাসার ভেতর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এমআইকে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর