বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন ভারতের নয়াদিল্লীতে আগামী ৮ থেকে ১১ জুন পর্যন্ত চার দিনব্যাপী অনুষ্ঠিত হবে।
সোমবার (১ জুন) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি জানান, এ সম্মেলন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার (বিএসএফ) এর মধ্যে মহাপরিচালক পর্যায়ে অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল যাবে। তারা সেখানে বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করবেন।
বাংলাদেশের পক্ষ হয়ে প্রতিনিধি দলে বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদফতর ও যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন। তারা এই টিমে প্রতিনিধিত্ব করবেন।
অপরদিকে বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারাও প্রতিনিধিত্ব করবেন।
এমআইকে/এফএ




