সোমবার, ১ জুন, ২০২৬, ঢাকা

ঈদের ছুটি শেষে অফিস খুলছে আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জুন ২০২৬, ০৬:০১ এএম

শেয়ার করুন:

Office
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে আজ (সোমবার) খুলছে সরকারি-বেসরকারি সব অফিস, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার।

এ বছর ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি ঘোষণা করা হয়। সঙ্গে সাপ্তাহিক বন্ধ মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করেছেন। দীর্ঘ ছুটি শেষে আজ থেকে নিজ নিজ কর্মস্থলে ফিরবেন লাখো কর্মজীবী মানুষ।


বিজ্ঞাপন


সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারেও শুরু হবে নিয়মিত কার্যক্রম।

ঈদের আগে সীমিত আকারে কিছু ব্যাংক খোলা থাকলেও সোমবার (১ জুন) থেকে সকল ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলবে। একইসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নিয়মিত লেনদেন শুরু হবে।

ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের সংখ্যা বেড়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। ফলে রাজধানীর বিভিন্ন সড়কেও যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে।

ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কর্মচাঞ্চল্য তুলনামূলক কম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 


বিজ্ঞাপন


এদিন অনেকেই কর্মঘণ্টার একটা বড় অংশ সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করে কাটাবেন। আবার কিছু প্রতিষ্ঠান প্রথম দিনে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করে থাকে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর