রোববার, ৩১ মে, ২০২৬, ঢাকা

হাট পরিষ্কারে গাফিলতি, বাজেয়াপ্ত হবে ইজারাদারদের জামানত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মে ২০২৬, ০২:০১ পিএম

শেয়ার করুন:

হাট পরিষ্কারে গাফিলতি, বাজেয়াপ্ত হবে ইজারদারদের জামানত

কোরবানির হাট পরিষ্কারে যারা গাফিলতি করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, সঠিক সময়ে পরিষ্কার না করলে হাট ইজারদারদের জামানত বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি জরিমানা ও কালো তালিকাভুক্ত করা হবে।

‎রোববার (৩১ মে) বেলা সাড়ে ১২টায় নগর ভবন অডিটোরিয়ামে ঈদুল আজহার কোরবানির পশু ও হাটের বর্জ্য অপসারণ সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

‎‎হাট পরিষ্কার নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডিএসসিসি প্রশাসক বলেন, ইজারাদাররা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেননি। তাদের কাজ আমাদের করতে হচ্ছে।

‎‎তিনি আরও বলেন, জামানতের পরিমাণ কম হওয়ায় ইজারাদাররা হাট পরিষ্কারে গুরুত্ব দেননি, গাফিলতি করেছেন। আগামীতে জামানতের পরিমাণ বাড়ানো হবে।

‎এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের হাট-বাজার সংক্রান্ত কমিটির বৈঠক আছে। সেখানেই কাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হবে।

‎‎এদিকে, ঈদের তিন দিনে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কোরবানি বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে বলে জানান ডিএসসিসি প্রশাসক। তবে এখনো বর্জ্য আছে বলেও শিকার করেন তিনি।

‎তিনি বলেন, তিন দিনে ৩৩ হাজার টনের বেশি কোরবানি বর্জ্য অপসারণের লক্ষ্য ছিল। আমরা ৩৬ হাজারের বেশি কোরবানি বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং সম্পন্ন হয়েছে।

‎তিনি আরও বলেন, আমাদের কাজ চলমান আছে। নগরবাসী যেখানেই বর্জ্য দেখবেন, আমাদের হটলাইন নাম্বারে ফোন করে জানাবেন।

‎এএম/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর