শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

গল্প আড্ডায় জমজমাট ঢাকার বিনোদন কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০৯:৩৬ পিএম

শেয়ার করুন:

R
ঈদের ছুটিতে রমনা পার্কে দর্শনার্থীদের ভিড়। ছবি- ঢাকা মেইল

গল্প আর আড্ডায় জমজমাট রয়েছে ঢাকার বিনোদন কেন্দ্রগুলো। পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনে উপচে পড়া ভিড় ছিল বিনোদন কেন্দ্রগুলো। 

শনিবার (৩০ মে) বিকেলে রাজধানীর কয়েকটি বিনোদন কেন্দ্র ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।


বিজ্ঞাপন


রাজধানীতে ঘোরাফেরার অন্যতম বিনোদন কেন্দ্র শাহবাগের রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ধানমন্ডি লেক। বিকেল তিনটা থেকে এই বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় বাড়তে থাকে। কেউ আসেন পরিবার নিয়ে, কেউবা বন্ধুবান্ধব নিয়ে।

2

সরেজমিন গিয়ে দেখা যায়, কেউ বোট রাইডে আনন্দে মেতে উঠছেন, কেউ কেউ মেতে উঠেছেন প্রিয়জনের সঙ্গে গল্প আর আড্ডায়। আবার কেউবা শিশুকে দিয়ে দেয়াচ্ছেন নানা ধরনের রাইড। রমনা ও ধানমন্ডি লেকে রয়েছে শিশুদের জন্য চত্বর ও অনুষঙ্গ।

ঈদের ছুটিতে ধানমন্ডি লেকে ঢাকার আজিমপুর থেকে ঘুরতে রায়হান আহমেদ, শাহিন আলম ও ফেরদৌস রহমান; তিন বন্ধু। তারা ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী।


বিজ্ঞাপন


জানতে চাইলে রায়হান আহমেদ ঢাকা মেইলকে বলেন, আমাদের জন্ম ও বেড়ে উঠা ঢাকাতেই। ঢাকাতেই থাকি। ঢাকার বাইরে ভালো লাগে না। এখন কলেজ বন্ধ, অনেক বন্ধু গ্রামে চলে গেছে। আড্ডা দেওয়ার বা খেলাধুলা করার মতো সুযোগও বেশি একটা হয় না। এখানে তিন বন্ধু মিলে আড্ডা দিতে আসছি।

3

পরিবার নিয়ে রাজধানীর বকশিবাজার থেকে রমনা পার্কে এসেছেন সরকারি চাকরিজীবী রিয়াজুল ইসলাম। 

তিনি বলেন, ছুটির দিনে প্রতিদিনই ঘুরতে বের হই। আর এখন মেয়ে আর স্ত্রী আছে; তাদেরকে নিয়ে বের হই। ঘুরতে বের হলে মেয়েটা অনেক আনন্দ পায়। এখানে পরিবার নিয়ে ঘুরতে এসেছি খুবই আনন্দ লাগছে।

তিনি বলেন, অফিস খোলা থাকলে চাইলেও পরিবার নিয়ে ঘুরতে আসা যায় না। তবে মাঝে মাঝে চেষ্টা পরিবার নিয়ে ঘুরতে যেতে। যতক্ষণ পরিবারকে সময় দেই, ততক্ষণ সময়টা স্পেশাল মনে হয়।

4

আরেক দর্শনার্থী কামরুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, বাসায় বসে থাকতে ইচ্ছা করে না। রমনা পার্ক ঘুরে ঘুরে দেখেছি। শিশু চত্বরেও গিয়েছি। রমনায় বেসিক রাইডগুলোও নেই। শুধু হাঁটাহাঁটি আর বসে থাকতে হয়। এছাড়া বোট রয়েছে আর ব্যায়াম করার উপকরণ রয়েছে। 

তিনি আরও বলেন, আরও বেশি বিনোদন উপকরণ বাড়ানো উচিত। সরকারের পক্ষ থেকে বরাদ্দ দিতে হবে এবং মানুষ যাতে বিনামূল্যে উপভোগ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে।

এসএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর