শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে দৃষ্টিহীন নূরজাহানের অন্যরকম স্বপ্নপূরণ!

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০৮:৫১ পিএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে দৃষ্টিহীন নূরজাহানের অন্যরকম স্বপ্নপূরণ!
নূরজাহান বেগম স্বামী ও সন্তান কেউই বেঁচে নেই। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হলো। ছবি: সংগৃহীত

বয়সের ভারে ন্যুব্জ নূরজাহান বেগম চোখে দেখতে পান না। তবুও তিনি এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটু কথা বলতে। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে। স্বামী ও সন্তান কেউই বেঁচে নেই, বড় একা তিনি।

দীর্ঘদিন ধরে তার মনে একটি স্বপ্ন বাসা বেঁধে ছিল। সেই স্বপ্ন ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে একবার দেখবেন, তার সঙ্গে কথা বলবেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, আজ তিনি দৃষ্টিহীন।


বিজ্ঞাপন


নূরজাহান বেগমের সেই বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হলো। তিনি কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। দেখতে না পেলেও অনুভব করলেন তার উপস্থিতি। কথা বলার সময় প্রধানমন্ত্রীর জন্য প্রাণভরে দোয়া করেন নূরজাহান বেগম।

স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শাহজাহানপুরে দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন। সেই আয়োজনেই নূরজাহান বেগমের এমন আবেগঘন মুহূর্তের সাক্ষী হন উপস্থিত সবাই।

বিইউ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর