শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

জিয়াউর রহমানের ৭১’র ভাষণ স্মরণ করল ভারতীয় দূতাবাস

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০৪:২৩ পিএম

শেয়ার করুন:

জিয়াউর রহমানের ৭১’র ভাষণ স্মরণ করল ভারতীয় দূতাবাস

একাত্তরের মার্চে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের দেওয়া সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করেছে ভারতীয় দূতাবাস। শনিবার (৩০ মে) দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সেই ভাষণের কথা স্মরণ করা হয়।

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীর দিনে ইংরেজি ও বাংলায় দেওয়া পোস্টে বলা হয়, আজ বাংলাদেশের জনগণ যখন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তমের-এর স্মরণে সমবেত হয়েছে, তখন আমরা ১৯৭১ সালের মার্চ মাসে তার কণ্ঠে ধ্বনিত সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করছি, যা জনগণকে উদ্দীপ্ত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে তাদের অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল।


বিজ্ঞাপন


India

এতে আরও বলা হয়, আজও তখনকার মতোই ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিন্ন আত্মত্যাগের এক গৌরবগাথা এবং উভয় দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় পাশে রয়েছে।

বিইউ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর