শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

‎ল্যান্ডফিলে সাড়ে ২৮ হাজার টন বর্জ্য ডাম্পিং ডিএসসিসির

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০৩:৩০ পিএম

শেয়ার করুন:

L

রাজধানী মাতুয়াইল ‎ল্যান্ডফিলে শনিবার (৩০ মে) দুপুর ১২ টা পর্যন্ত মোট ২৮ হাজার ৪২৮ টন কোরবানি বর্জ্য চূড়ান্ত ডাম্পিং করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

‎ডিএসসিসির এক বার্তায় কোরবানির বর্জ্য সংগ্রহের সবশেষ হালনাগাদ তথ্য জানিয়েছেন জনসংযোগ কর্মকতা মো. রাসেল রহমান।

‎বার্তায় বলা হয়, ঈদের দিন (২৮ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১৪,৮১৪ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে।

‎ঈদের পরের দিন (২৯ মে) রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৮,৯৭৭ টন বর্জ্য মাতুয়াইল ‎ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে।

‎আর আজ (৩০ মে) দুপুর ১২ টা পর্যন্ত মোট ৪,৬৩৭ টন বর্জ্য মাতুয়াইল ‎ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে।

‎ডিএসসিসি জানায়, এবার ঈদের তিন দিনে ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। 

এরমধ্যে প্রথম দিনে প্রায় ১৫ হাজার ৯৩৫ টন, দ্বিতীয় দিনে প্রায় ১১ হাজার ৭৭৬ টন এবং তৃতীয় দিনে প্রায় ৬ হাজার ২৩১ টন বর্জ্য অপসারণের পরিকল্পনা রয়েছে।


বিজ্ঞাপন


‎সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, এ বিশাল কর্মযজ্ঞে প্রায় মোট ১৩ হাজার ৪৫৩ জন জনবল নিয়োজিত আছে।

এ কাজে যান ও যন্ত্রপাতি নিয়োজিত আছে প্রায় ২,১১৭টি। এগুলোর মধ্য রয়েছে ট্রাক, কম্প্যাক্টর, কন্টেইনার ক্যারিয়ার, পে-লোডার, ডোজারসহ অন্যান্য যান।

‎এএম/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর