বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে তার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩০ মে) রাজধানীর ইসিবি চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। শহীদ জিয়ার সেই আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে নিজেকে নিয়োজিত করার শপথ নিন।
উপস্থিত নেতাকর্মী ও জনগণের উদ্দেশে শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে যার যার অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করার এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ দেন সরকারপ্রধান।
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ইসিবি চত্বরের এই অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
বিইউ/এমআর




