শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

বর্জ্য অপসারণে প্রথম দুই দিনের লক্ষ্য অর্জন করতে পারেনি ডিএসসিসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মে ২০২৬, ১২:৫৩ পিএম

শেয়ার করুন:

বর্জ্য অপসারণে প্রথম দুই দিনের লক্ষ্য অর্জন করতে পারেনি ডিএসসিসি
ছবি: ঢাকা মেইল

ঈদের প্রথম দুইদিনে প্রায় ২৪ হাজার টন কোরবানি বর্জ্য ল্যান্ডফিল্ডে চূড়ান্ত ডাম্পিং করতে পেরেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। তবে যে লক্ষ্যমাত্রা নিয়ে এই কাজ করছে তা অর্জন করতে পারেনি সিটি করপোরেশনটি। কারণ এই দুই দিনে ডিএসসিসির লক্ষ্যমাত্রা ছিল ২৭ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ।

‎ডিএসসিসির কোরবানির বর্জ্য সংগ্রহের সবশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, ঈদের দিন (২৮মে) রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১৪৮১৪টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে।


বিজ্ঞাপন


da87da74-a9e4-4e6f-bdfc-c930d6d96330

‎আর ঈদের পরের দিন (২৯মে) রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৮৯৭৭ টন বর্জ্য মাতুয়াইল ল্যাডফিল্ডে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে।

‎যদিও প্রথম দিন প্রায় ১৫ হাজার ৯৩৫ টন ও দ্বিতীয় দিনে প্রায় ১১ হাজার ৭৭৬ টন কোরবানি বর্জ্য অপসারণের লক্ষ্য ছিল।

‎এদিকে শনিবারের (৩০ মে) তৃতীয় দিনে প্রায় ৬ হাজার ২৩১ টন বর্জ্য অপসারণের পরিকল্পনা রয়েছে। তবে কোরবানির বর্জ্য সংগ্রহের সবশেষ হালনাগাদ জানা যায়নি।


বিজ্ঞাপন


ডিএসসিসি তথ্য কর্মকর্তা জোবায়ের হোসেন ঢাকা মেইলকে বলেন, দুপুর তিনটার দিকে একটি আপডেট দেওয়া হবে।

‎এর আগে রাত ২টার দিকে ডিএসসিসির জনসংযোগ কর্মকতা মো. রাসেল রহমান জানান, প্রথম দুইদিনে মোট ২৩৭৯১ টন বর্জ্য মাতুয়াইল ল্যাডফিল্ডে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে।

‎বর্জ্য অপসারণে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারলে তৃতীয়দিনে ঘাটতি পূরণে বেশ তৎপরতা দেখাচ্ছেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম।

‎তিনি দিনভর বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করার পর শুক্রবার গভীর রাতেও বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন যান। পাশাপাশি কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।

‎ডিএসসিসি প্রশাসক বলেন, সরকার নির্ধারিত ৭২ ঘণ্টার মধ্য সকল বর্জ্য অপসারণে সিটি করপোরেশন নগরবাসীকে একটি সুন্দর শহর উপহার দেবে।

‎এএম/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর