শুক্রবার, ২৯ মে, ২০২৬, ঢাকা

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মে ২০২৬, ১০:৩৮ এএম

শেয়ার করুন:

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষদের ভিড় দেখা যায় বাস কাউন্টারগুলোতে। ছবি: ঢাকা মেইল।

ঈদ শেষ হলেও রাজধানী ঢাকা ছাড়ার ধারা থামেনি। দ্বিতীয় দিনেও রাজধানীতে ঈদ পালন করা মানুষের একাংশ ঢাকা ছাড়ছেন। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ মোড়ে দেখা গেছে ঘরমুখো মানুষদের।

ঈদের ছুটিতে ঢাকার জনচলাচল অনেকটাই কমে এসেছে। কর্মব্যস্ত এই নগরীতে যানজট কম থাকায় দ্বিতীয় দিনে অনেক যাত্রী স্বস্তি নিয়ে গ্রামের পথে রওনা হচ্ছেন।


বিজ্ঞাপন


শুক্রবার (২৯ মে) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, কাউন্টার ও গুরুত্বপূর্ণ মোড়ে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। তবে অন্যান্য সময়ের ঈদযাত্রার তুলনায় চাপ ও বিশৃঙ্খলা অনেকটা কম। ফাঁকা সড়ক ও স্বাভাবিক ট্রাফিক পরিস্থিতিতে যাত্রীরা তুলনামূলক আরামদায়ক ভ্রমণের কথা জানিয়েছেন।

উত্তর বাড্ডার একটি বাস কাউন্টারে অপেক্ষায় থাকা যাত্রী রফিকুল ইসলাম বলেন, ‘ঈদের দিন ঢাকায় পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি। এখন গ্রামে যাচ্ছি মা-বাবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। ঈদের পরপরই সড়কে যানজট সাধারণত থাকে না। তাই যাত্রাটা বেশ স্বস্তির হবে বলে আশা করছি।’

আরেক যাত্রী শারমিন আক্তার জানান, ‘অফিসের ছুটির কারণে আগে বের হতে পারিনি। তাই ঈদের দ্বিতীয় দিনেই রওনা দিলাম। ঢাকার রাস্তাঘাট ফাঁকা থাকায় ভোগান্তি ছাড়াই বাসে উঠতে পেরেছি।’

সড়কের বিভিন্ন মোড়ে বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীদের পাশাপাশি অনেককে সরাসরি স্টপেজ বা মোড় থেকে পরিবহনে উঠতে দেখা গেছে।


বিজ্ঞাপন


পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগের দিনের তুলনায় চাপ কিছুটা কমলেও যাত্রী চলাচল এখনো স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে।

এক বাস কাউন্টারের কর্মী জানান, সকালে যাত্রী একটু বেশি ছিল, এখন মাঝারি চাপ রয়েছে। তবে বড় ধরনের ভিড় বা বিশৃঙ্খলা নেই।

ঈদের ছুটিতে ঢাকার ব্যস্ততা অনেকটাই কমে এসেছে। ফাঁকা সড়ক, কম যানবাহন আর স্বস্তিদায়ক পরিবেশে নগরীর একাংশ এখনো ছুটছে নাড়ির টানে গ্রামের পথে।

টিএই/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর