বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ঢাকা

ঈদে কারাবন্দিদের জন্য বিশেষ খাবার, পরিবারের সঙ্গে একদিন খাওয়ার সুযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মে ২০২৬, ০৯:০৩ পিএম

শেয়ার করুন:

ঈদে কারাবন্দিদের জন্য বিশেষ খাবার, পরিবারের সঙ্গে একদিন খাওয়ার সুযোগ

পবিত্র ঈদুল আজহার দিনে দেশের সব কারাগারে কারাবন্দিদের বিশেষ খাবার দেওয়া হয়েছিল। সেই সঙ্গে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতির অনুষ্ঠানেরও। ঈদের এই তিন দিনের মধ্যে যেকোনো একদিন বন্দীরা তাদের পরিবারের পাঠানো সুস্বাদু ঘরোয়া খাবার গ্রহণের সুযোগ পাবেন। একই সঙ্গে যেকোনো একদিন বিশেষ ব্যবস্থায় ‘আনডিউ সাক্ষাৎ’ বা সরাসরি দেখা করা এবং ফোনে সর্বোচ্চ পাঁচ মিনিট অতিরিক্ত কথা বলার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। তবে এই মানবিক সুবিধাটি শুধুমাত্র বন্দিদের বৈধ ও নিজ পরিবারের সদস্যদের জন্যই প্রযোজ্য হবে 

বৃহস্পতিবার (২৮ মে) কারা অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।


বিজ্ঞাপন


জানা গেছে, কারাবন্দিরা দেশের প্রতিটি কারাগারে ঈদের নামাজ আদায় করেছেন। দেশের প্রতিটি কারাগার প্রাঙ্গণে সকাল ৮টায় বন্দিদের অংশগ্রহণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে সকাল ১০টা থেকে বন্দিদের অংশগ্রহণে শুরু হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে তাদের জন্য উন্নত খাবার পরিবেশন করা হয়। এ ছাড়া তিন দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরিবারের সঙ্গে অতিরিক্ত সময় যোগাযোগের সুযোগসহ নানামুখী আয়োজন করা হয়েছে।

কারা অধিদফতর সূত্রে জানা গেছে, ঈদের দিন সকালে ঐতিহ্যবাহী পায়েস ও মুড়ি, দুপুরে সুগন্ধি পোলাও, গরু বা খাসির মাংস, জিভে জল আনা মুরগির রোস্ট, মিষ্টি চকোলেট-চমচম, কোল্ড ড্রিংকস এবং পান-সুপারি ও সালাদ দেওয়া হয়েছিল। রাতে সাদা ভাত, রুই মাছ ভাজা ও আলুর দম পরিবেশন করা হবে।

এ ছাড়া কারাগারে থাকা বন্দিদের শিশু সন্তান এবং দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে জুস কর্নার, চিপস ও চকলেটের বিশেষ কাউন্টার খোলা হয়েছে। খাবারের পাশাপাশি বন্দিদের মানসিক প্রশান্তির জন্য বিনোদনের ব্যবস্থাও করা হয়েছে।

কারা অধিদফতরের এআইজি (প্রিজন) মো. জান্নাত উল ফরহাদ গণমাধ্যমকে বলেন, কারাগারের চার দেয়ালের ভেতরে থেকেও বন্দিরা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন এবং উৎসবের আবহ পুরোপুরি উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের এই বিশেষ আয়োজন। প্রতিটি কারাগার তাদের সাধ্যের সবটুকু দিয়ে বন্দিদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছে।


বিজ্ঞাপন


এমআইকে/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর