বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ঢাকা

ঈদ শুভেচ্ছা বিনিময় করতে সেনানিবাসে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মে ২০২৬, ০২:৩১ পিএম

শেয়ার করুন:

ঈদ শুভেচ্ছা বিনিময় করতে সেনানিবাসে প্রধানমন্ত্রী

সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ঢাকা সেনানিবাসে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে প্রবেশ করেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেনানিবাসেই অবস্থান করছেন এবং সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করছেন।

এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী ও তার স্ত্রী। জামাতে বিএনপির শীর্ষস্থানীয় নেতা-কর্মীরাও অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত হয়।

ঈদের নামাজ শেষে প্রধানমন্ত্রী সরাসরি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে যান। সেখানে মা-বাবার কবর জিয়ারত করেন এবং তাদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।


বিজ্ঞাপন


ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর এ কর্মসূচিকে ঘিরে সেনানিবাস ও আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এএইচ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর