বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ঢাকা

সংসদে ঈদের নামাজ শেষে দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মে ২০২৬, ১০:৩৪ এএম

শেয়ার করুন:

সংসদে ঈদের নামাজ শেষে দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের নামাজে অংশ নেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকরা।


বিজ্ঞাপন


sangsad-3নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

নামাজ শেষে ডেপুটি স্পিকার উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন ও কোলাকুলি করেন।

sangsad-1এর আগে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়।

এতে মুসল্লিদের অজুসহ নামাজের পূর্ণ প্রস্তুতি নিয়ে আসতে এবং নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে জায়নামাজ, মোবাইল ফোন ও প্রয়োজনীয় ক্ষেত্রে ছাতা ছাড়া অন্য কোনো ব্যাগ বা বস্তু সঙ্গে না আনার অনুরোধ করা হয়।


বিজ্ঞাপন


এসএইচ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর