বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ঢাকা

ঈদের নামাজে কানায় কানায় পূর্ণ বায়তুল মোকাররম

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মে ২০২৬, ০৯:২০ এএম

শেয়ার করুন:

ঈদের নামাজে কানায় কানায় পূর্ণ বায়তুল মোকাররম
বায়তুল মোকাররমে প্রতিটি ঈদের জামাতেই মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছবি: ঢাকা মেইল।

পবিত্র ঈদুল আজহার জামাতে অংশ নিতে সকাল থেকেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঢল নামে মুসল্লিদের। ইতোমধ্যে জাতীয় এই মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। এরপর আরও দুটি ঈদের জামাত হবে বায়তুল মোকাররমে।

পাঁচ জামাতের প্রথমটি হয় সকাল সাতটায়। এই জামাতে অংশ নিতে ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে বায়তুল মোকাররমে। শিশু-বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সী মুসল্লি দলে দলে জাতীয় মসজিদে আসতে শুরু করেন।


বিজ্ঞাপন


প্রথম জামাত শুরুর আগেই মসজিদের মূল ভবন, উত্তর-দক্ষিণ চত্বরে শত শত মুসল্লিতে ভরে যায়। এরপর সকাল সাতটায় বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিজানুর রহমানের ইমামতিতে প্রথম জামাত হয়। মুকাব্বির ছিলেন মসজিদের মুয়াজ্জিন ক্বারি ইসহাক।

eid-baitul_mukarrom-3নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এর এক ঘণ্টা পর সকাল আটটায় দ্বিতীয় ও সকাল নয়টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতেও মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

দ্বিতীয় জামাতে ইমাম হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) ড. মাওলানা ওয়ালীয়ুর রহমান খান। মুকাব্বিরের দায়িত্ব পালন করেন মসজিদের চিফ খাদেম মো. নাসির উল্লাহ।


বিজ্ঞাপন


সকাল ৯টায় শুরু হওয়া তৃতীয় জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বির হিসেবে ছিলেন মো. রুহুল আমিন।

eid-baitul_mukarrom-4এরপর আরও দুটি ঈদের জামাত হবে বায়তুল মোকাররমে। চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মো. আব্দুল হাদী।

পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এতে ইমাম হিসেবে থাকবেন ইমাম প্রশিক্ষণ একাডেমীর ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বির থাকবেন মো. আমির হোসেন।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী লাইব্রেরিয়ান মো. শাহিদুল ইসলাম। এছাড়া বিকল্প মুকাব্বির হিসেবে থাকবেন খাদেম মো. শামসুল হক।

টিএই/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর