বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ঢাকা

আজ পবিত্র ঈদুল আজহা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মে ২০২৬, ০৬:৫২ এএম

শেয়ার করুন:

Eid
প্রতীকী ছবি

যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আজ (বৃহস্পতিবার) সারাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। আত্মত্যাগ ও পরম উৎসর্গের মহান আদর্শে মহিমান্বিত মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবটি ‘কোরবানির ঈদ’ হিসেবেও ব্যাপকভাবে পরিচিত। 

বৃহস্পতিবার (২৮ মে) ভোর থেকেই রাজধানী ঢাকাসহ দেশের মসজিদ ও ঈদগাহ ময়দানগুলোতে শুরু হয়েছে ঈদুল আজহার বয়ান। উত্তমরূপে গোসল করে, নতুন জামা-কাপড় পরে এবং গায়ে সুগন্ধি মাখিয়ে মুসল্লিরা যেতে শুরু করেছেন ঈদগাহ ও মসজিদে। 


বিজ্ঞাপন


আজ ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। সেখানে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ ছাড়াও ৩০ হাজারে বেশি মুসল্লি।

অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে পাঁচটি জামাত। এর মধ্যে প্রথম জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। 

ঈদের জামাতের পর মহান আল্লাহর সন্তুষ্টির আশায় সারাদেশে শুরু হবে পশু কোরবানি। তারপর সেগুলো মাংস বিতরণ করা হবে গরিব-দুঃখী, পাড়াপ্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের মাঝে। এভাবে ঈদের খুশি ছড়িয়ে পড়বে প্রতিটি ঘরে ঘরে।

এদিকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক বাণীতে তিনি ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন।


বিজ্ঞাপন


তবে শুধু বাংলাদেশ নয়, আজ ঈদুল আজহা উদযাপিত হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার বোর্নিও দ্বীপে অবস্থিত অত্যন্ত ধনী ও রাজতান্ত্রিক ইসলামী রাষ্ট্র ব্রুনাইতেও। এছাড়া ভারতের অধিকাংশ রাজ্যে, শ্রীলংকায়, গায়নায়, কোমোরোসে, নিউজিল্যান্ডে এবং সাউথ আফ্রিকাতেও ঈদ উদযাপিত হবে। 

এএইচ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর