বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ঢাকা

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মে ২০২৬, ০১:১০ এএম

শেয়ার করুন:

Ad
আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

ঢাকার মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। বুধবার (২৭ মে) রাতে রমনা থানায় মামলাটি করেছেন মারা যাওয়া এক নবজাতকের পরিবার। 

এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।


বিজ্ঞাপন


তিনি জানিয়েছেন, অবহেলাজনিত কারণে নবজাতকদের মৃত্যু হয়েছে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে। 

এর আগে বুধবার (২৭ মে) সকাল ছয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত আদ-দ্বীন হাসপাতালে এক ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারগুলো নবজাতকদের ময়নাতদন্ত করাতে চায়নি- তাদের এমন আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিন বিকেলে আদ্-দ্বীন হাসপাতাল পরিদর্শন করে এসি বিশেষজ্ঞ ও অ্যাশরে বাংলাদেশ চ্যাপ্টারের সাবেক সভাপতি মো. হাসমতুজ্জামান জানান, যে ওয়ার্ডে নবজাতকদের মৃত্যু হয়েছে, সেখানকার এসি বিল্ডিং কোড মেনে বসানো হয়নি।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘এই হাসপাতালে স্প্লিট এসি ব্যবহার করা হয়েছে, এটি হাসপাতালে ব্যবহার নিষিদ্ধ। থাকার কথা ছিল সেন্ট্রাল এয়ারকন্ডিশন। স্প্লিট এসি ব্যবহার করা হয়েছে খরচ বাঁচানোর জন্য।’

হাসমতুজ্জামান আরও জানান, এসির গ্যাস লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটেছে। এখানে স্প্লিট এসি রয়েছে। আমরা ধারণা করছি, স্প্লিট গ্যাস ভর্তি থাকলে দুর্ঘটনা ঘটতে পারে। এসির মেশিন পরীক্ষা করলে বোঝা যাবে ভেতরে গ্যাস ছিল কি না।

এদিকে আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর এই দুঃখজনক ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর