বুধবার, ২৭ মে, ২০২৬, ঢাকা

পোস্টমর্টেম ছাড়া মূল ঘটনা নিশ্চিত করা কঠিন: স্বাস্থ্যের অতিরিক্ত ডিজি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০৪:০৮ পিএম

শেয়ার করুন:

পোস্টমর্টেম ছাড়া মূল ঘটনা নিশ্চিত করা কঠিন: স্বাস্থ্যের অতিরিক্ত ডিজি

রাজধানীতে আদ্ দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা কী কারণে ঘটেছে তা উদঘাটন করতে হলে ময়নাতদন্ত ছাড়া তা জানা খুব কঠিন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মো. জাহিদ রায়হান।

বুধবার (২৭ মে) দুপুরে হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।


বিজ্ঞাপন


ডা. মো. জাহিদ রায়হান বলেন, পোস্টমর্টেম ছাড়া মূল ঘটনা আইডেন্টিফাই করা ডিফিকাল্ট। কিন্তু তখন আইন-আদালত যে কাজটা করবে সেটা হল সারকামসটেন্সিয়াল এভিডেন্স ওপর ভিত্তি করেই বিচারের গতিপথ নির্ধারণ হবে। তবে আপনারা যদি আমার মতামত জানতে চান তাহলে এই অস্বাভাবিক মৃত্যুর জন্য আইনগত যে প্রক্রিয়া তা হল পোস্টমর্টেম করা।

তিনি আরও বলেন, এই ছোট বাচ্চাগুলো একেবারেই ছোট। একজন একটা বাচ্চা নিয়ে এসে আমাকে দেখিয়েছেন। আমাকে উনি প্রশ্ন করছেন যে এই বাচ্চার ওপর কাটাছেঁড়া কোথায় করবেন আপনারা? আমি ওনাকে উত্তর দিতে পারি নাই। আমার মনে হয় এটি শিশুদের অভিভাবকদের ওপর ছেড়ে দেওয়া উচিত।

অভিভাবকদের মতামত সম্পর্কে তিনি বলেন, বাচ্চার গার্ডিয়ানরা আমাদেরকে বলছে যে ওনারা এই ছোট বাচ্চার পোস্টমর্টেম করাতে ইচ্ছুক না। ওনারা যদি ইচ্ছুক না হন তাহলেও আইনগত বাধ্যবাধকতা কিছু আছে। সেই প্রসিডিউর মেইনটেইন করে ওনাদেরকে মরদেহ নিয়ে যেতে হবে। আমরা ডিসি রমনার সাথে কথা বলেছি যে পোস্টমর্টেম হলে ভালো। পোস্টমর্টেম যদি নাও হয় তাহলে এই তদন্ত কার্যক্রম যেভাবে চলা দরকার সেভাবে চলবে এবং এটা আইন-আদালতের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যাবে।


বিজ্ঞাপন


এমআইকে/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর