বুধবার, ২৭ মে, ২০২৬, ঢাকা

পদ্মা সেতুতে এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায়

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০২:৫৩ পিএম

শেয়ার করুন:

পদ্মা সেতুতে এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায়
ফাইল ছবি।

ঈদুল আজহাকে ঘিরে পদ্মা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ। গত ২৪ ঘণ্টায় সেতুতে ৫ কোটি ৩২ লাখ টাকার বেশি টোল আদায় হয়েছে। এ আয় পদ্মা সেতু চালুর পর একদিনে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড হিসেবে নথিভুক্ত হয়েছে।

সেতু কর্তৃপক্ষ বলছে, গত ২৪ ঘণ্টায় সেতুতে পদ্মা সেতু দিয়ে মোট ৪৫ হাজার ৬০২টি গাড়ি পারাপার হয়েছে। এতে মোট ৫ কোটি ৩২ লাখ ২৪ হাজার ৪৫০ টাকার টোল আদায় হয়েছে, যা সেতু চালু হওয়ার পর একদিনে টোল আদায়ে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।


বিজ্ঞাপন


বুধবার (২৭ মে) এসব তথ্য জানিয়েছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ৩০ হাজার ৯৪টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা। আর সেতুর জাজিরা প্রান্ত দিয়ে ১৫ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। সেখানে টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৭৬ হাজার ৯৫০ টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদযাত্রার সঙ্গে কোরবানির পশুবাহী যানবাহনে পদ্মা সেতু পারাপারের বাড়তি চাপ পড়েছে। এ কারণেই টোল আদায়ে রেকর্ড তৈরি হয়েছে।

সেতু কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, ২০২৫ সালের ৬ জুন কোরবানির ঈদকে সামনে রেখে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপারের মাধ্যমে রেকর্ড ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছিল, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

এর আগে ২০২২ সালের ২৬ জুন সেতু চালু হওয়ার পর একদিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড হয়েছিল ২০২৪ সালের ৯ এপ্রিল। ওই দিন মোট ৪৫ হাজার ২০৪টি যানবাহন থেকে চার কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছিল। এটি সে সময় দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড গড়লেও এ রেকর্ডটি এখন তৃতীয় অবস্থানে নেমে এসেছে।


বিজ্ঞাপন


এএম/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর