মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

জমে উঠেছে বিক্রি, ট্রাকে ট্রাকে গাবতলী হাটে ঢুকছে গরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৮:৫০ পিএম

শেয়ার করুন:

জমে উঠেছে বিক্রি, ট্রাকে ট্রাকে গাবতলী হাটে ঢুকছে গরু

রাজধানীর গাবতলী পশুর হাট দ্বিতীয় দিনের মতো জমে উঠেছে। ফলে পশু বিক্রেতা ও বেপারীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। হাট থেকে দলে দলে গরু কিনে বাড়ির দিকে ছুটছেন ক্রেতারা। ফলে হাসিল ঘরগুলোতে ব্যাপক ভিড় লক্ষ করা গেছে। এ হাট জমে ওঠায় ট্রাকে ট্রাকে পশু ঢুকতে শুরু করেছে। 

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যার পর থেকে রাত আটটা পর্যন্ত এ হাট ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। 


বিজ্ঞাপন


696496015_1710984660347717_9219540437461775426_n

গরু কিনে বাড়ি ফিরছিলেন কলাবাগান এলাকার জিয়াউল হাসান। তিনি তার শ্যালক ও চাচাতো ভাইয়েরা মিলে গরু কিনতে এসেছিলেন। গতকালও তিনি হাটে এসেছিলেন কিন্তু গরু পছন্দ না হওয়ায় কিনতে পারেননি। আজ বাজেট ১ লাখ ১৬ হাজার টাকায় একটি পেয়েছেন তিনি। 

জিয়াউল বলছিলেন, বিকেলে দুপুরের পর আসছি। কিন্তু গরু দেখলেও ভালো মনের মত গরু পাচ্ছিলাম না৷ আজ এত গরু এসেছে যে কোনটা ছেড়ে কোনটা কিনব ভাবছিলাম। পরে একটা কিনে নিলান। 

গাবতলী হাট বিকেল থেকে জমেছে। ফলে সন্ধ্যার পর থেকে মানিকগঞ্জ, সাভার, টাঙ্গাইল, পাবনা ও সিরাজগঞ্জ থেকে আসা গরুর ট্রাকগুলো গাবতলী হাটে ঢোকার জন্য লাইন ধরেছে। ফলে গাবতলী হাটের মুখে ট্রাক ও পিকআপের জট লেগেছে। 


বিজ্ঞাপন


মানিকগঞ্জ থেকে গরু নিয়ে এসেছে রাসেদ আহমেদ। তিনি ও তার লোকজন মিলে ২০টি গরু নিয়ে হাটে ট্রাক নিয়ে প্রবেশের সময় কথা হয়। 

তিনি বলছিলেন, আমরা কালশী হাটে যেতে চেয়েছিলাম কিন্তু মাঝপথে জানতে পারলাম গাবতলী হাট জমেছে। ফলে গরুর ট্রাক ঘুরিয়ে এখন হাটে ঢোকাচ্ছি। 

পাবনা থেকে ২৮টি গরু নিয়ে এসেছেন জাহিদুল। তিনি বলছিলেন, আজই ১৫টি গরু বিক্রি করলাম। বাকি আছে আর ১০ টা। গতকালের চেয়ে আজ বিক্রি ভালো। ক্রেতাও অনেক। 

এমআইকে/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর