সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

‘মাইকেল’র সাফল্যের পর আসছে সিকুয়েল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১০:৪৫ পিএম

শেয়ার করুন:

K

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবনীভিত্তিক ব্লকবাস্টার সিনেমা ‘মাইকেল’ ঘিরে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। তবে বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে সিনেমাটির দ্বিতীয় কিস্তি নির্মাণের ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট। 

লায়ন্সগেটের মোশন পিকচার চেয়ার অ্যাডাম ফোগেলসন সম্প্রতি প্রতিষ্ঠানের ত্রৈমাসিক আয়-ব্যয়ের হিসাব প্রকাশের সভায় সিক্যুয়েলের কথা জানান। তিনি বলেন, ‘সিনেমাটির সম্ভাব্য সিক্যুয়েলের প্রস্তুতি এগিয়ে চলছে। প্রথম সিনেমায় মাইকেল জ্যাকসনের জীবনের এমন অনেক অধ্যায় এবং তাঁর জনপ্রিয় সংগীত তুলে ধরা সম্ভাব হয়নি,  যা এবার তুলে ধরা হবে। এমনকি প্রথম সিনেমার সময়কালেরও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা বাদ পড়েছিল।’ প্রযোজনা প্রতিষ্ঠান জানানিয়েছে, সিক্যুয়েলটি দর্শকদের মুগ্ধ করবে। 


বিজ্ঞাপন


চলতি বছরের এপ্রিলে মুক্তির পর থেকে বক্স অফিসে রীতিমতো ঝড় তোলে ‘মাইকেল’। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বজুড়ে এখন পর্যন্ত সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৭১ কোটি ৫৮ লাখ ডলারে। প্রথম সিনেমাটির গল্প শেষ হয়েছিল ১৯৮৮ সালে মাইকেল জ্যাকসনের বিখ্যাত ‘ব্যাড’ ট্যুরের অংশ হিসেবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের পারফরম্যান্স দিয়ে।

তবে সাফল্যের পাশাপাশি সিনেমাটির নির্মাণ প্রক্রিয়া শুরু থেকেই ছিল কণ্টকাকীর্ণ। বিশেষ করে পপ তারকার বিরুদ্ধে ওঠা শিশু যৌন নির্যাতনের অভিযোগের কারণে এর শুটিংয়ে বড় ধরণের জটিলতা তৈরি হয়। এমনকি অনেক দৃশ্যের শুটিং করার পর বাতিল করতে হয়েছিল। 


বিজ্ঞাপন


১৯৯৩ সালে প্রকাশ্যে শিশু যৌন নির্যাতনের অভিযোগগুলো সিক্যুয়েলে দেখানো হবে কিনা, তা এখনও পরিষ্কার নয়। তবে অ্যাডাম ফোগেলসন ইঙ্গিত দিয়েছেন সিক্যুয়েলের গল্প হয়তো হুবহু সময়ক্রম মেনে এগোবে না। তাঁর ভাষায়, এই গল্পটি বলার ক্ষেত্রে তাঁরা সময়ের সামনে এবং পেছনে— দুই দিকেই যেতে পারেন। 

এ ছাড়া আগের কিস্তির শুটিংয়ের সময় বাদ পড়া বেশ কিছু দৃশ্য নতুন সিনেমায় ব্যবহার করা হতে পারে। এ প্রসঙ্গে ফোগেলসন জানান, তাঁদের আগের প্রডাকশনের কাজ থেকেই নতুন সিনেমার প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ দৃশ্য ইতিমধ্যে ধারণ করা আছে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর