চীনের শানঝি প্রদেশে কয়লা খনিতে বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি এবং চীনের জনগণের প্রতি সমবেদনা জানান।
বিজ্ঞাপন
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, আহত ও নিখোঁজদের উদ্ধারে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, সেই উদ্ধারকারী দলগুলোর জন্য বাংলাদেশের প্রার্থনা রয়েছে। তিনি বলেন, এই দুর্যোগে বাংলাদেশ চীনের পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা, আহতদের চিকিৎসা ও ঘটনার তদন্তে চলমান প্রচেষ্টার প্রশংসা করছে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাই ধৈর্য, সাহস ও সান্ত্বনা খুঁজে পাবেন।
গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে চীনের উত্তরাঞ্চলের শানঝি প্রদেশের একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৯০ জন নিহত হন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।
এআর




