প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
রোববার (২৪মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন

এসময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
বাংলাদেশে প্রায় চার বছরের দায়িত্ব পালন শেষে বিদায় নিচ্ছেন প্রণয় ভার্মা। নতুন দায়িত্বে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন তিনি।
বিইউ/এএইচ




