রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

সংসদ ভবনে অন-গ্রিড রুফটপ সৌরবিদ্যুতের উদ্বোধন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০১:১৭ পিএম

শেয়ার করুন:

Solar Parliament

জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৪ মে) সকালে সংসদ ভবনের শপথ কক্ষ হলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রধানমন্ত্রীর বিশেষ অনুরোধে আনুষ্ঠানিকভাবে এই নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।


বিজ্ঞাপন


এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, চিফ হুইপ নূরুল ইসলাম মনি প্রমুখ।

Ceremony

সংসদ ভবনের শপথ কক্ষ হলে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপ এবং সংসদ সদস্যরা।

এ ছাড়াও সংসদ সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যবৃন্দ এবং জাতীয় সংসদে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন।

বিইউ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর