রাজধানীর কলাবাগান এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬৩ বছর বয়সী আশরাফুল হক রুবেল নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। সেই বৃদ্ধ এখন কারাগারে আছেন বলে জানা গেছে।
শনিবার (২৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক।
বিজ্ঞাপন
ওসি ঢাকা মেইলকে বলেন, ঘটনাটি গত রাতের। খবর পেয়ে সেই বাসা থেকে বৃদ্ধকে আটক করা হয়েছে। পরে শিশুটির মা বাদী হয়ে একটি মামলা করেছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আজ আদালতে তোলা হয়েছিল। এখনো রিমান্ডে নেওয়া হয়নি তবে রিমান্ড চাওয়া হবে।
তিনি জানান, পাশের ফ্লাটে থাকতো সেই বৃদ্ধ। শিশুটিকে চকলেট খাওয়ার লোভ দেখায়। এরপর বাসায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু শিশুটি চিৎকার করলে তার মা ও আশপাশের ফ্লাটের লোকজন ছুটে আসে। তারা সেই বৃদ্ধকে আটক করে পুলিশে খবর দেন। ধর্ষণ চেষ্টার সময় সেই বাসায় বৃদ্ধের স্ত্রী সন্তানরা ছিল না। ফলে বাসা ফাঁকা ছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন তিনি।
এমআইকে/এএস




