রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মারুফ (২১), মিজানুর রহমান (৩৬), মিরাজ ওরফে আফজাল হোসেন মিরাজ, তানভীর (১৯), সোহেল (৩০), রাকিব মোল্লা (২৬), শাহিন (৪২), লিংকন (২০), আসিফ মাহমুদ ও নাজমুল হাওলাদার।
বিজ্ঞাপন
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই ১০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় তিনজন, পুরাতন মামলায় একজন, গ্রেফতারি পরোয়ানায় একজন, মোবাইল কোর্টে চারজন ও ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় একজন। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
এমআইকে/ক.ম




