নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর তথা বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে ‘বৃহত্তর নোয়াখালী সাংবাদিক ইউনিটি’। সংগঠনটির আহ্বায়ক করা হয়েছে বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার কেফায়েত শাকিলকে এবং সদস্য সচিব ঢাকামেইলের মাল্টিমিডিয়া ইনচার্জ আবদুল হামিদ রনিকে।
গত ২১ মে (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনের একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী এবং বার্সেলোনা গ্রুপের চেয়ারম্যান আবদুল হালিম মানিক।
বিজ্ঞাপন
আয়োজকরা জানান, বৃহত্তর নোয়াখালী (ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর) অঞ্চলের বাসিন্দা কিন্তু দেশ ও প্রবাসের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সৎ, উদ্যমী ও সাহসী সাংবাদিকদের নিয়ে সংগঠনটির পথচলা শুরু হয়েছে।
সংগঠনটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে তারা জানান, গতানুগতিক ধারার বাইরে গিয়ে শুধু নামমাত্র সংগঠন না থেকে কর্মক্ষেত্রে নিজেদের মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মশালার আয়োজন করা, সাংবাদিকতা পেশায় নতুনদের সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং সুখে-দুঃখে বৃহত্তর নোয়াখালীর সাংবাদিকদের পাশে দাঁড়ানো। পাশাপাশি বৃহত্তর নোয়াখালীর সমস্যা, সম্ভাবনা ও সামগ্রিক উন্নয়নে জোরালো ভূমিকা রাখবে এই সংগঠন।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সোলাইমান হাজারী ডালিম (এখন টেলিভিশন), সবুজ আলম ফিরোজ (দৈনিক ইত্তেফাক), শাহরিয়ার হাসান (চ্যানেল ওয়ান), ফয়সাল মাহমুদ (যমুনা টেলিভিশন), আশরাফুল মীন (দৈনিক আমার দেশ), আবদুল আজীজ জুয়েল (সময় টিভি), মোজাম্মেল হোসেন (প্রাইম নিউজ), ওয়ালিদ সাকিব (স্টার নিউজ), হারু অর রশীদ (বিডি২৪লাইভ), রাকিব হোসেন আপ্র (একাত্তর টেলিভিশন), আল আমীন ফয়সাল (রেডিও ক্যাপিটাল), জুনাইদ আল হাবিব (দৈনিক কালের কণ্ঠ), আবদুর রাজ্জাক (অর্থ দিগন্ত), সাদ্দাম হোসেন (বিটিভি), সাইফুল ইসলাম (প্রবাসের সাতকাহন), সোহেল (জিটিভি), আবদুর রহমান (দ্য ডেইলি ক্যাম্পাস), আবদুল্লাহ আল জাহেদ (দৈনিক খোলা কাগজ), মোরশেদ আলম (বাংলাভিশন), মাহমুদ বাপ্পি (প্রবাস কথা), মিফতাহ উদ্দিন গালিব (জিটিভি), রহমত উল্লাহ (সময়ের কণ্ঠস্বর), আবদুল্লাহ আল নোমান (দৈনিক প্রথম আলো), মাহবুবুর রহমান (ঢাকা মেইল), মাসুদ সালেম (এনটিভি), আবুল কালাম (দৈনিক কালবেলা), জায়েদুল হক সোহেল (দেশ টিভি), হোসাইন মাহমুদ (দৈনিক নিরপেক্ষ), আমির হোসেন ফরহাদ (এশিয়া পোস্ট), জাহিদ হোসেন রাজন (এনটিভি), মুহাম্মদ আজহার (দ্য ডেইলি ক্যাম্পাস), মিরাজ উদ্দিন (বিটিভি), আবদুল কবির ফারহান (বণিক বার্তা), ইমরান হোসেন (গ্লোবাল টেলিভিশন), ইমাম উদ্দিন (নোয়াখালী টিভি), মাহবুবুর রহমান (এনপিবি) ও ইমতিয়াজ (এশিয়া পোস্ট)।
বিজ্ঞাপন
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই সংগঠন বৃহত্তর নোয়াখালীর সাংবাদিকদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।
এইচআর/এমআই




