শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হস্তান্তর

প্রকাশিত: ২২ মে ২০২৬, ১০:৩৫ পিএম

শেয়ার করুন:

PM News
দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২২ মে) বিকেলে গুলশানে বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের কাছে এই ঈদ বোনাসের চেক তুলে দেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।


বিজ্ঞাপন


এর আগে ছুটির দিনেও এক ব্যতিক্রমী আমেজে গুলশানের কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিকেল বেলা নিজের বাসভবনে আসরের নামাজ শেষ করে হেঁটে গুলশানের দলীয় কার্যালয়ে আসেন তিনি।

আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনে দলের কার্যালয়ে এসেছেন একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে। এটি ছিল সারা দেশের সিটি কর্পোরেশনের প্রশাসক ও মেয়রদের একটি অনুষ্ঠান।’

মূলত ঈদুল আজহা উপলক্ষে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহারের চেক প্রশাসকদের কাছে বুঝিয়ে দিতেই এ আয়োজন। অনুষ্ঠানে উপহারের চেক হস্তান্তরের সময় সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনগুলোর মেয়র ও প্রশাসকরা সশরীরে উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


প্রধানমন্ত্রীর হাত থেকে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এই ঈদ বোনাসের চেক গ্রহণ করেন তারা।

এর আগে চলতি বছরের পবিত্র ঈদুল ফিতরের সময় দেশের সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের পাশে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ঈদ উপহার দেওয়া হয়েছিল। ঈদুল ফিতরের ধারাবাহিকতা বজায় রেখে আসন্ন ঈদুল আজহাতেও পরিচ্ছন্নতাকর্মীদের মুখে হাসি ফোটাতে আজ একইভাবে মেয়র ও প্রশাসকদের হাতে উপহারের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী।

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর