শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুরে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৫:১২ পিএম

শেয়ার করুন:

রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুরে বিক্ষোভ, যান চলাচল বন্ধ
রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুর সড়কে অবস্থান নেন বিক্ষুব্ধরা। ছবি: সংগৃহীত

শিশু রামিসাকে ধর্ষণ, নির্যাতন ও হত্যার প্রতিবাদে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকা অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এতে ওই সড়কে যান চলাচল বিঘ্নিত হয়, যানবাহন ধীর গতিতে চলাচল করছে।

শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে বিক্ষোভ শুরু করে সড়কে অবস্থান নেন বিক্ষুব্ধরা। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, স্থানীয় জনতা মিরপুর ১০ নম্বর এলাকায় সড়কে অবস্থান নিয়েছেন। শিশু রামিসা হত্যার প্রতিবাদ ও আসামিদের বিচারের দাবিতে তারা দুপুর ১২টার দিকে সড়কের একপাশে অবস্থান নেন। আমরা একটি লেন দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি। এখন যান চলাচল আংশিক স্বাভাবিক রয়েছে।

ramisa

গত মঙ্গলবার সকালে পল্লবীর সেকশন-১১ এলাকায় নিজ বাসার পাশ থেকে নিখোঁজ হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা। পরে প্রতিবেশী সোহেল রানার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন।

পুলিশ জানায়, প্রধান অভিযুক্ত সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ লুকানোর চেষ্টা করেন। ঘটনার পর নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। আদালতে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর