শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

রাজধানীতে আ.লীগের মিছিল থেকে ২৩ নেতাকর্মী আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

arrested
নিষিদ্ধ আওয়ামী লীগ, দল যুবলীগ ও সহযোগী সংগঠনের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  ছবি: ঢাকা মেইল

রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকায় মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ আওয়ামী লীগ, দল যুবলীগ ও সহযোগী সংগঠনের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২২ মে) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন


পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ঢাকায় জড়ো হয়েছিলেন। তাদের ধানমন্ডি ৩২ নম্বরসহ আশপাশের এলাকায় মিছিল করার পরিকল্পনা ছিল বলে তথ্য পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘আটক ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীও রয়েছেন। ঘটনার পর এলাকায় টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’


বিজ্ঞাপন


ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে।’

এমআইকে/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর